বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

আখাউড়ায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৫৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ‘মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ মরহুম মন্জুর আলী ও মরহুম আফুসী মিয়া সরদার স্মরণে ৩২ইঞ্চি এলইডি টিভি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মনিয়ন্দ বিজিবি ক্যাম্পের পূর্বপাশে শাকিল ভুইয়া’র দোকান সংলগ্ন মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, দানবীর, মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের সভাপতি ও কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, আলহাজ্ব লায়ন রবি উল্লাহ ভুঁইয়া এম.জে.এফ।
মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়ার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, খেলার উদ্বোধক ছিলেন, তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান ভুঁইয়া। মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল হোসেনের সার্বিক আয়োজনে,  মোঃ আমির হোসেন, শাকিল ভুইয়া এবং শাহাদাত হোসেনের পরিচালনায় ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন, বীর মক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাছু মিয়া সরদার, মোঃ আব্দুস সালাম, মোঃ গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আল-মামুন ভূঁইয়া সহ আরো অনেকে। 
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মনিয়ন্দ ইউনিয়ন ১নং ওয়ার্ড ক্রিকেট দলকে ৩ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মনিয়ন্দ ইউনিয়ন ২নং ওয়ার্ড ক্রিকেট দল। খেলা শেষে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করা প্রয়োজন, যুবসমাজকে মাদকসহ যেকোনো নেশার জগত থেকে দূরে রাখতে নিয়মিত এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা উচিত। পরে রানার্সআপ দলের হাতে ২৬ইঞ্চি ট্রফি ও চ্যাম্পিয়ন দলের হাতে ৩২ইঞ্চি এলইডি টিভি তুলে দেন উপস্থিত অতিথিরা।

কিউএনবি/অমি/২১ মার্চ ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit