মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জামিন পেলেন মাহির স্বামী রাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। সোমবার দুপুরে রাকিব সরকারের আইনজীবীদের জামিন আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন দেয় আদালত। 

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আহসানুল হক জানান, দুপুরে রাকিব সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায় তাকে জামিন দিয়েছেন।

কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে গত শুক্রবার (১৭ মার্চ) মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রাকিব সরকারকে হুকুমের আসামি করে গাজীপুরের বাসন থানায় মামলা করেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন। গত শনিবার (১৮ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহি সরকারকে গ্রেফতার করে গাজীপুর মহানগর পুলিশ। একই মামলার আসামি রাকিব সরকার গত রবিবার সকালে দেশে ফেরেন। হজ পালন করতে তারা সৌদি আরবে অবস্থান করছিলেন। 

রাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুটি মামলায় আদালত জামিন দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী আনোয়ার সাদত সরকার।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit