সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আখাউড়ায় বাড়ি রক্ষার আবেদন ব্যাংক কর্মকর্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৪৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ বাড়ি রক্ষা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এ বি এ মারুফ ভুইয়া নামে এক ব্যাংক কর্মকর্তা। ঢাকায় সিটি ব্যাংকে কর্মরত মারুফ ভুইয়া রবিবার দুপুরে করা সংবাদ সম্মেলনে এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রত সুদৃষ্টি কামনা করেছেন। অন্যথায় পরিবার নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন তিনি। মারুফ ভুইয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলামের ছেলে। পৌর এলাকার বড় বাজারে নিজ মালিকানাধীন জায়গায় করা সংবাদ সম্মেলনে মারুফ ভুইয়া জানান, তার বাবা ১৯৮০ সালে ১৮ শতক জায়গা কিনলে সেখানে তারা বসবাস করছেন। তবে বিএস জরিপে ভুলবশত তাদের নামে ১৪.৮৭ শতাংশ জমি লিপিবদ্ধ হয়। 

মারুফ ভুইয়া অভিযোগ করেন, এ সুযোগে পাশের জায়গার মালিক হারুণ মিয়াসহ অন্যান্য গত ৪ মার্চ জোরপূর্বক তাদের সীমানার ভেতরে খুঁটি দেন। একটি টয়লেট ভেঙ্গে ফেলার পাশাপাশি বেশ কিছু গাছ কেটে ফেলেন। প্রভাব দেখিয়ে এ কাজটি করে তারা নানাভাবে হুমকিও দেন। তার ছোট ভাই আশরাফুল ইসলাম ভুইয়ার কোনো কথাই শুনেননি দখল করতে আসা লোকজন। এ অবস্থায় তাদের পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় আছেন। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ এসে তদন্ত করে যান বলেও তিনি জানান।সংবাদ সম্মেলনে মারুফ ভুইয়ার বৃদ্ধা মা ও ছোট ভাই উপস্থিত ছিলেন। এ সময় তারাও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এ নিয়ে নিজেদের শঙ্কার কথা জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রত ব্যবস্থা নেন সে দাবিও জানান তারা। তবে হারুণ মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন। সাংবাদিকদেরকে তিনি জানান, সীমানা নির্ধারণের সময় মারুফ ভুইয়ার ভাই উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে একজন আমীন আনার কথা থাকলেও আনেননি। ফলে মারুফের ভাইয়ের সামনে অন্য আমীনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়। 

 

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit