বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য ভোক্তাদের আমানত, খেয়ানত থেকে বেঁচে থাকার আহবান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে হোটেল-রেস্তোরাঁয় হালাল ফুড নিশ্চয়তা ও সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১১টায় নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সিয়ানাহ ট্রাস্ট এই ব্যতিক্রমী সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সিয়ানাহ ট্রাস্ট’র পরিচালক মুফতি জিয়াউর রহমান।প্রবন্ধে কুরআন-হাদিসের আলোকে হালাল-হারাম খাদ্যসমূহ, হালাল জীব জবেহ করার পদ্ধতি নিয়ে আলোকপাত করা হয়।সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জামেয়া কাসিমুল উলূম দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী।

সেমিনারে আলোচনায় অংশ নেন শামিমাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ শামীম আহমাদ, জামিয়া মাদানিয়া কাজির বাজারের সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, রেস্টুরেন্ট মালিক সমিতি।সিলেটের সভাপতি খালেদ আহমদ, জামেয়া দারুল কুরআন সিলেটের মুহাদ্দিস হাফিজ মাওলানা আশরাফুদ্দিন চৌধুরী।হাফেজ মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা আবদুল্লাহ মনসুরের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পানসি ইন রেস্টুরেন্টের পরিচালক নূরুজ্জামান সিদ্দীক, নগর রেস্টুরেন্টের পরিচালক হাফিজ আসহাব উদ্দীন, সিয়ানাহ ট্রাস্ট’র অর্থসচিব হাফেজ মাওলানা আসআদ বিন সিরাজ, সদস্য মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মুফতি সায়েম কাসিমী, মুফতি মারুফ ও মাওলানা হাবিবুল হক প্রমুখ।সেমিনারে বক্তারা হোটেল-রেস্তোরাঁয় হালাল ফুড নিশ্চিতকরণসহ সচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit