বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

যে কারণে শয়তানকে সৃষ্টি করা হয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ইবলিস শয়তান আল্লাহ থেকে বিতাড়িত হয়েছে। সে মানুষের প্রধান শত্রু। সৃষ্টি জগতের অধিকাংশ মাখলুক তাকে ঘৃণা করে। যখন আল্লাহ তাআলা তাকে আদম (আ.)-কে সিজদা করার জন্য আদেশ করেন, তখন সে আদেশ প্রত্যাখ্যান করে। আল্লাহর সামনে নিজের খোঁড়া যুক্তি তুলে ধরে, তখন থেকেই সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। সে থেকেই শয়তানের মানুষের সঙ্গে চিরশত্রুতা ও দ্বন্দ্ব শুরু হয়। কারণ মানুষই তার বিতাড়িত হওয়ার অন্যতম কারণ। সে-ই আদম (আ.) ও হাওয়া (আ.)-কে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করেছে।

শয়তানের প্রধান কাজ

আল্লাহ তাআলা শয়তানকে কেন সৃষ্টি করেছেন

শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাতে পৃথিবীতে সে একটা নিদর্শন হিসেবে থাকে। অন্যরা তার থেকে শিক্ষা নেবে। বিশেষভাবে মানুষ যেন তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যারা আল্লাহর অনুসরণ করে না, আল্লাহর আদেশ অনুযায়ী চলে না, ভেতরে অহংকার লালন করে, তাদের পরিণতি কী হয়, এটার অন্যতম দলিল, শয়তান। যদি মানুষ শয়তানের অনুসরণ করে, তার মতো হয়, তাহলে তার পরিণতিও শয়তানের মতো হবে।

আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তাদের বসবাসের জন্য পৃথিবীতে স্থান দিয়েছেন। মানুষের মধ্য থেকে তিনি প্রতিনিধি নির্ধারণ করেছেন। কাউকে শত শত নিয়ামত দিয়েছেন, যা গুনে শেষ করা যাবে না। জনজীবন সহজ করে দিয়েছেন। কিন্তু তিনি দুনিয়াকে মানুষের জন্য পরীক্ষাগার হিসেবে বানিয়েছেন। কে আল্লাহর অনুসরণ করে, আর কে তাঁর নাফরমানিতে লিপ্ত হয়; আর এই অভিশপ্ত শয়তানকে সৃষ্টি করাও পরীক্ষার অন্তর্ভুক্ত।

আল্লাহর সৃষ্টির মধ্যে তাঁর কুদরত প্রকাশ করা

আল্লাহ তাআলা ফেরেশতাদের নুর থেকে সৃষ্টি করেছেন। ইবলিস শয়তানকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই তিন ধরনের মাখলুককে তিন ধরনের বস্তু থেকে সৃষ্টি করেছেন। এটা দেখানোর জন্য যে প্রকৃত সম্মান উপাদানের নয় যে কাকে কোন উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে। এর মাঝে সম্মান নিহিত নয়। বরং সম্মানের মূল মন্ত্র তাকওয়া; কে কতটুকু আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা। কে আল্লাহর ইবাদত করে, আর সব বিধি-নিষেধের আনুগত্য প্রকাশ করে।

আল্লাহর ক্ষমার গুণ প্রকাশ করার জন্য

আল্লাহ তাআলার মহান এক গুণ আছে, তিনি ক্ষমাকারী। বান্দার গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলার এই মহান গুণবাচক নামের প্রকাশ ঘটে। বান্দা যদি গুনাহ না করে, তাহলে আল্লাহ তাআলার ক্ষমার গুণ কিভাবে প্রকাশ হবে! শয়তান মানুষকে নানাভাবে ধোঁকা দেবে, সে মানুষকে বিভ্রান্ত করবে, মানুষ গুনাহের সাগরে হাবুডুবু খাবে, আর আল্লাহর সামনে তাওবা করবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। সুতরাং শয়তানকে সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার এই গুণবাচক নামের বহিঃপ্রকাশ ঘটে।

বেশি নৈকট্য অর্জন করার জন্য

ফেরেশতারা শিক্ষা লাভ করবে

পৃথিবীতে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় বড় কাজ সম্পাদন করেন। শয়তান আল্লাহ তাআলার একটি মাত্র আদেশ অমান্য করার কারণে বিতাড়িত হয়েছে। এখান থেকে অন্য বড় বড় ফেরেশতা শিক্ষা লাভ করবে যে আল্লাহ তাআলার কথা না মানলে কী ধরনের শাস্তি আসতে পারে। ভবিষ্যতে আল্লাহর কোনো কাজে অবাধ্যতা প্রকাশ করবে না। তাদের ভেতরে অন্য রকম ভয় কাজ করবে।

ভালো-মন্দ নিরূপণ

আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং বলেছেন এখানে কে ভালো কে মন্দ এটা যাচাই করবেন। যাচাইয়ের প্রক্রিয়া কী হবে। আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করে ভালো-মন্দকে এর মাধ্যমে যাচাই করেছেন। যারা তার অনুসরণ করবে তারা মন্দ, আর যারা করবে না তারা ভালো। আর মন্দ ছাড়া ভালো জিনিস নির্ণয় করা যায় না। বা ভালো জিনিসের কদর বুঝে আসে না। আল্লাহ বলেন, ‘আল্লাহ এরূপ করতে পারেন না যে তোমরা (এখন) যে অবস্থায় আছো মুমিনদের সে অবস্থায়ই রেখে দেবেন, যতক্ষণ না তিনি পবিত্র হতে অপবিত্রকে পৃথক করে দেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৭৯)

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit