রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

প্রেম করতে গেলে ওসব করতে হবে নাকি: মিমি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর সমসাময়িক অনেক নায়িকাই সংসার পেতে ফেলেছেন। কেউ আবার মাও হয়ে গেছেন। অথচ তিনি এখনো সঙ্গীহীন। 

মাঝে মিমির প্রেম নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও কয়েক বছর হলো নায়িকার জীবনে শুধুই কাজ। 

আনন্দবাজার অনলাইনকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই পরিবারের সঙ্গে, পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না। 

কিন্তু মিমির মতো এত সুন্দরী প্রথম সারির টালিউড অভিনেত্রী কি সত্যিই সিঙ্গেল? সেই উত্তরই জানালেন নায়িকা।

মিমি বলেন, বন্ধুরা, আমি খুঁজে বের করেছি, কেন এখনো আমি সিঙ্গেল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে, যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনো আমার জীবনে কেউ আসেনি।

রিল ভিডিওর মাধ্যমেই মনের কথা মুখে এনে ফেললেন নায়িকা। ইনস্টাগ্রামের রিল পোস্টে একটি নতুন রিল পোস্ট করেন নায়িকা। পুরোই রসিকতার ছলে এই রিল বানানো।

প্রসঙ্গত, আগামীতে মিমিকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পূজার ছবি ‘রক্তবীজ’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে। থ্রিলারধর্মী এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম জুটিতে দেখা যাবে তাকে।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit