সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

ফেরদৌসের যে আবদার ফেলতে পারলেন না ঋতুপর্ণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : নায়ক ফেরদৌস ও টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বহু বছরের বন্ধু। ফেরদৌসের সঙ্গে প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা। তাই তো ঢাকায় পা রেখে নায়কের আবদার ফেলতে পারলেন না ঋতুপর্ণা।

শুক্রবার ঢাকায় এসেছিলেন নায়িকা। নারায়ণগঞ্জের ১৩০ বছরের পূর্তি উৎসবে অংশ নিয়ে অনুষ্ঠান সেরে ফেরদৌসের বাড়িতে যান নায়িকা। নায়কের বাড়িতেই ছিলেন তিনি। পুরনো সেই বন্ধুকে আবারও কাছে পেয়ে খুশি ঋতুপর্ণা। হাসিমুখে ফ্রেমবন্দি দুই বাংলার দুই বন্ধু। 

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, অনেক দিন পর যেহেতু ঋতু ঢাকায় এসেছে, তাই বললাম বাইরে না থেকে যেন আমার বাড়িতেই থাকেন। একদিনের জন্য তাকে অতিথি হিসাবে আপ্যায়ন করতে চাই। খুব আনন্দ সহকারে আমার নিমন্ত্রণ গ্রহণ করেন ঋতু। বহুদিন পর দুই বন্ধুর চমৎকার আড্ডাও হলো।

‘ওস্তাদ’ নামক একটি ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন ফেরদৌস ও ঋতুপর্ণা। তার পর প্রায় ৫০টি ছবিতে কাজ করেছেন তারা। পেশাদারি সম্পর্ক কখন যে বন্ধুত্বে পরিণত হয় সেটি তারা নিজেরাও জানেন না। 

ঋতুপর্ণা জানান, ফেরদৌসের মতো এত ভালো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ঢাকা থেকে রোববারই সিঙ্গাপুরে যান ঋতুপর্ণা।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit