মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ৯৫তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। ছবিটি পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্জার।

১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এর গল্প প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। 

প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা, সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে এতে। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কত গভীরভাবে দাগ কাটে, তা দেখানো হয়েছে এই সিনেমায়।

চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার অস্কার। যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে শুরু এই আয়োজন। ২৩ টি শাখায় এই পুরস্কার দেয়া হবে। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit