মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আরআরআর-এর ‘নাটু নাটু’ গান জিতল অস্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমা ‘আরআরআর’ গান ‘নাটু নাটু’ পেল ২০২৩ সালের অস্কারে সেরা অরিজিনাল গানের সম্মান। এই গানের জন্য সংগীত পরিচালক হিসেবে অস্কার পেলেন এমএম কিরাভানি এবং গীতিকার হিসেব অস্কার পেলেন চন্দ্রবোস।  

৯৫তম অ্যকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গান হিসেবে নাটু নাটুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই পুরস্কাপ্রাপ্তদের করতালির মাধ্যমে উষ্ণ অভিবাদন জানান।

পুরো ভারতের ফ্লিম ইন্ডাস্ট্রির ইতিহাসে এবারই প্রথমবারের মতো অস্কারে কোনো গান সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। আর প্রথম মনোনয়নেই পুরস্কার জিতে নিয়েছে দেশটি।

পুরস্কার গ্রহণ করে সুরকার এমএম কেরাভানি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি কারপেন্টারদের গান শুনে বড় হয়েছি। আর এখন আমি অস্কার হাতে দাঁড়িয়ে।’

তিনি আরও বলেন, ‘আমার মাথায় শুধু একটি জিনিসই কাজ করছিল, ‘আরআরআরকে জিততে হবে। প্রতিটি ভারতীয়র গর্ব অবশ্যই আমাকে বিশ্বের সেরা জায়গায় নিয়ে যাবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাড়ির সামনে নাটু নাটু গানটির দৃশ্যায়ন করা হয়েছিল। এর আগে গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের পুরস্কার পেয়েছিল 
গানটি।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit