শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

অস্কারের সেরা অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : উইল স্মিথের পর এবার অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ব্রেন্ডন ফ্রেজার। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরে এ পুরস্কার ঘোষণা করা হয়।

‘দ্য হোয়েল’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার জিতলেন ব্রেন্ডন। এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন অস্টিন বাটলার, কলিন ফ্যারেল, পল মেসকাল ও বিল নাই।
স্যামুয়েল ডি হান্টারের একই নামের নাটক অবলম্বনে তৈরি করা হয়েছে সিনেমাটি।

ছবিতে ফ্রেজার অভিনয় করেছেন একজন ৬০০ পাউন্ড ওজনের সমকামীর চরিত্রে। অতিরিক্ত ওজন ও অসুস্থতার কারণে হুইলচেয়ারই যার ভরসা। ১৭ বছর বয়সি মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে যান তিনি।

এই ছবিতে অভিনয়ের জন্য ফ্রেজারকে পুরো ছবিজুড়ে প্রায় ৩০০ পাউন্ড ওজনের প্রস্থেটিক স্যুট পরতে হয়েছে। স্যুটটি কিছুটা জ্যাকেটের মতো, যার ওপরে এয়ারব্রাশ মেকআপ করা হতো, যেন সেটি মানুষের ত্বকের মতো দেখায়। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা মেকআপ চেয়ারে থাকতে হতো তাকে।

চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে।

এদিকে এভরিথিং এভরিহয়্যার অল আর্ট চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট। সেরা গান হিসেবে অস্কার জিতেছেন দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান নাটু নাটু।

 

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit