মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ওটিটিতে আসছে ‘পাঠান’, দর্শকদের জন্য থাকছে বাড়তি চমক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : করোনা ধাক্কার পর বয়কট বলিউড ট্রেন্ড অনেকটাই লাইনচ্যুত করেছিল হিন্দি ছবির ব্যবসাকে। অবস্থা এতটাই বেগতিক ছিল যে বাধ্য হয়ে সরকারের হস্তক্ষেপ পর্যন্ত কামনা করেন বলিউড সংশ্লিষ্টরা। অবশেষে দীর্ঘ খরা শেষে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়েছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। 

হিন্দি ছবির জগতে সব নজির ভেঙে দিয়ে আকাশছোঁয়া সাফল্য পায় শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। বক্স অফিসে ১০০০ কোটির অঙ্ক ছাড়িয়ে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নতুন প্রজন্মের অন্যতম সেরা পরিচালক বলেও জনপ্রিয় হয়েছেন তিনি এক ছবিতেই।  
বাধাবিঘ্ন পেরিয়ে এতদিনে সিদ্ধার্থ জানালেন, একটি দৃশ্য, যা ব্যবহার করা হয়নি ছবিতে, হয়তো ওটিটিতে দেখা যাবে।

‘পাঠান’-এর জয়ের পথ ততটা সহজ ছিল না। বছরের শুরুতে ‘পাঠান’ মুক্তির আগের পরিবেশ ছিল থমথমে। সমস্যার সূত্রপাত ‘বেশরম রঙ’ গানটির ঝলক প্রকাশ্যে আসতেই। কুরুচিকর দৃশ্যে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে, এমন অভিযোগ আনেন নিন্দুকরা। দীপিকার বিকিনির রঙ গেরুয়া হওয়ায় যত আপত্তি গেরুয়া শিবিরের। সেন্সর বোর্ড অবশ্য ছবির অনেক সংলাপ বাদ দিলেও গেরুয়া বিকিনির দৃশ্য নিয়ে আপত্তি তোলেনি।

সেই অতীত স্মরণে রেখে সিদ্ধার্থ বলেন, ‘পাঠান’ চরিত্রের কোনো ধর্ম নেই, তার কাছে শুধু নিজের শিকড়, নিজের দেশ খুঁজে পাওয়া জরুরি ছিল। ‘পাঠান’ চরিত্রকে একটি সিনেমা হলের মধ্যে পাওয়া গেছে, যার নাম ‘নবরঙ্গ’। সম্পাদনার সময় সেই দৃশ্য বাদ যায়, হয়তো সেটি আবার ওটিটি সংস্করণে ফিরিয়ে আনা হবে।

‘পাঠান’ চলতি বছর ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল। এখনো দেশের বহু প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয়নি ‘পাঠান’। ওটিটি প্ল্যাটফরমে ছবিটি মুক্তি পাবে এ বছরেরই ২৫ এপ্রিল।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit