মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

৯১ বছর বয়সে মারা গেলেন মাধুরীর মা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : ৯১ বছরে জীবনাবসান মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিতের। রোববার দুপুর ৩ টার দিকে মুম্বাইয়ের ওরলি শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর মায়ের।

প্রয়াত মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত। বয়স হয়েছিল ৯১ বছর। মার্চ ১২, রোববার সকালে মুম্বাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, আজ দুপুর ৩টার দিকে ওরলি শ্মশানঘাটে স্নেহলতা দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে। 

মাধুরী দীক্ষিত এবং তার স্বামী শ্রীরাম নেনে একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তার প্রিয়জনদের ঘিরে শান্তিতে চলে গিয়েছেন’।

চার ভাইবোন মাধুরীরা। চার ভাইবোনের মধ্যে সবথেকে ছোট মাধুরী। অভিনেত্রীর দুই দিদি এবং এক দাদা আছে। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, ‘সিনেমায় কাজ করার পরও ঘর এলোমেলো করার জন্য মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি। এভাবেই বড় হয়েছি। এখনও বকা খাই, তবুও একই রয়ে গিয়েছি।’

গত বছর মায়ের ৯০ বছরের জন্মদিনে মাধুরী দীক্ষিত সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট করেছিলেন। লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আই। সবাই বলে একজন মায়ের সেরা বন্ধু তার মেয়ে। এর থেকে সঠিক আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যেসব পাঠ দিয়েছ, তোমার কাছ থেকে আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমি শুধুমাত্র তোমার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি’।

২০১৩ সালে মাধুরীর সঙ্গে ‘গুলাব গ্যাং’-এর জন্য একটি গান রেকর্ড করতে মেয়ে মাধুরীর সঙ্গে যোগ দিয়েছিলেন স্নেহলতা দীক্ষিতও। সেই ঘটনার কথা স্মরণ করে অনুভব সিনহা আইএএনএসকে বলেছিলেন, ‘সিনেমায় একটি গান গাওয়ার জন্য যখন আমরা মাধুরীর সঙ্গে যোগাযোগ করি, অভিনেত্রী খুশি খুশি করতে রাজি হয়ে যান। রেকর্ডিংয়ে অভিনেত্রী তার মাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। এরপরই জানতে পারি অভিনেত্রীর মা-ও খুব ভালো গান গায়। তার মাকে জিজ্ঞেস করলাম, গান গাইবেন কিনা। অবশেষে, আমরা মাধুরী এবং তার মা দুজনকেই ছবির জন্য একটি গান গেয়েছিলেন’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit