মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

পূজার মন পেতে যা করলেন অঙ্কুশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক  : টালিউডের পাওয়ার ফুল জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে রয়েছেন তারা। ক্যারিয়ারের শুরু থেকেই সম্পর্কে জড়িয়েছিলেন। গেল ভালোবাসা দিবসে একত্রে কাটানোর ১৩ বছর পূর্ণ হয়েছে। কিন্তু ঐন্দ্রিলার জন্য এত বছরেও তিনি একটি জিনিস করেননি, যা অন্য এক অভিনেত্রীর জন্য করলেন অঙ্কুশ।

প্রেমের থেকে খুনসুটি বেশি করতে দেখা যায় অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। আর তাদের সেই খুনসুটি বেশ উপভোগও করেন অনুরাগীরা। আসলে ১৩ বছর ধরে একসঙ্গে কাটানোর পর প্রেমিক-প্রেমিকার থেকে বন্ধুই বেশি হয়ে গেছেন তারা। প্রায়ই দুজনের কপট রাগারাগি, এমনকি চুলোচুলিও দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

শনিবারের পর্বে অতিথি বিচারক হয়ে এসেছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। যথারীতি তার সঙ্গেও মজাচ্ছলে খুনসুটি শুরু করেন অঙ্কুশ। একসময়ে এক খুদে প্রতিযোগী জানায়, তার মা তাকে রোজ করলার জুস খাওয়ায়। শুনেই পূজা বলে বসেন, তাকে ইমপ্রেস করতে হলে অঙ্কুশকেও পান করতে হবে করলার জুস।

শেষমেষ সত্যি সত্যিই নাক মুখ কুঁচকে পূজার হাত থেকে এক গ্লাস করলার জুস খেয়ে ফেলেন অঙ্কুশ। কিন্তু তেতোর ঠেলায় তার পর বেহাল দশা অভিনেতার। শেষে শুভশ্রী বলে ওঠেন, ১৩ বছরে ঐন্দ্রিলার জন্যও এটা করেনি অঙ্কুশ যা পূজার জন্য করল। এর জন্য একটা হাগ তার প্রাপ্য। সবুজ সংকেত পেয়েই পূজাকে জড়িয়ে ধরেন অঙ্কুশ। তার কাণ্ডকারখানা দেখে হেসে ফেলেন পূজাও।
 

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit