মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ভালোবাসার মানুষকে নিয়ে সায়ন্তিকার আবেগঘন পোস্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : ২০০৮ সালে নৃত্যবিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ২০০৯ সালে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত বেশকিছু সফল সিনেমায় দেখা গেছে তাকে। জুটি বেঁধেছেন টালিউডের প্রথম সারির নায়কদের সঙ্গে। এবার ভালোবাসার মানুষকে নিয়ে সায়ন্তিকার আবেগঘন পোস্ট এলো সামনে। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সায়ন্তিকা। হাতে চকলেট কেক। হাসিমুখে প্রিয় বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে। অমিত কুমার সায়ন্তিকার সহকারী। ১০ মার্চ ছিল সেই সহকারীর জন্মদিন। তাকে নিয়েই একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

পোস্টে সায়ন্তিকা লেখেন, ‘শুভ জন্মদিন। তুমি আমার শক্তি, বন্ধু, আমার ভাই। তুমি ছাড়া আমি কী করতাম। তুমি আমার। ভালোবাসি ভাই।’ সহকারী হলেও অভিনেত্রীর পরিবারের একজন সদস্য অমিত। এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কটাক্ষের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। কিছুদিন আগেও ট্রলের পাল্টা জবাব দিয়েছেন তার এক ফলোয়ারকে। অনেকদিন ধরেই এক অনুরাগী তাকে নিয়ে নানা অশালীন মন্তব্য করে আসছিলেন সামাজিক মাধ্যমে। তাই তাকে শিক্ষা দিতেই এবার পাল্টা জবাব দেয়ার পন্থা বেছে নিয়েছেন সায়ন্তিকা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শিলাদিত্য নামের এক অনুরাগীর একটি টেক্সট শেয়ার করেন অভিনেত্রী। যার সাথে লেখেন, ‘সবাই যান গিয়ে দেখে আসুন @sila_ditya20-র কমেন্ট আমার আগের পোস্টে। সরি শিলাদিত্য আমি আপনাকে এত গুরুত্ব দিতে চাইনি। কিন্তু আপনার উচিত এবার অন্য নারীদের সম্মান দেয়া শুরু করা। আমি আপনাকে বলেছি নিস্তব্ধতা মানুষ ভুল ভাবে। @Siladitya410 এর আরেকটা আইডি। এবার অন্তত আপনার মুখটা বন্ধ করা উচিত।’

সঙ্গে পোস্ট করে আরও লেখেন, ‘আজ আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য সবসময় কৃতজ্ঞ আমার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে। কিন্তু নোংরামির বিরুদ্ধে আওয়াজ তোলাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। নারীদের এভাবে অসম্মান কোনোভাবেই সহ্য করা যায় না। আপনি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন। কিন্তু তা বলে এসব নয়। এবার আপনার চুপ করা উচিত।’

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit