মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আমি বুড়া হইনি এখনো: জায়েদ খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক  : যতদিন বিয়ের পিঁড়িতে না বসছেন, ততদিন পর্যন্ত নিজেকে যুবক ভাববেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুবারের সাবেক সাধারণ সম্পাদক আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আর এভাবেই জীবনটা উপভোগ করতে চান তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে রিহার্সেলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। 

এ অভিনেতা বলেন, আমি আসলে ফ্যাশন ভালোবাসি। আমি বুড়া হইনি এখনো। যতক্ষণ পর্যন্ত সংসার না হয়, যতক্ষণ ব্যাচেলর, ততক্ষণ পর্যন্ত আমি ইয়াং। আমি তো ইয়াং-ই। আই এনজয় মাই লাইফ। লাইফটা এখনো এনজয় করি আমি।

বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মানসিকভাবে সংসার করার যে প্রস্তুতি, সেটি আমার এখনো হয়নি। সংসার করলে মন দিয়েই করতে চাই। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর ওপর। এ নিয়ে কোনো প্রস্তুতি নেই।

সম্প্রতি মুম্বাই গিয়ে কী করলেন সে প্রসঙ্গ অনেকটা আড়ালেই রাখতে চাইলেন জায়েদ খান। শুধু বললেন, সেখান থেকে ঘড়ি কিনেছি। মাস্ক কিনেছি।

পাঠান সিনেমা দেখেছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, মুম্বাইতে গিয়েছিলাম। পাঠান দেখার সময় পাইনি। ব্যস্ত ছিলাম সেখানে।’

নায়ক বলেন, নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। ভালো কাজ করতে হলে নিজেকে ফিট রাখতে হয়। আমার ওজন কমেছে। আরও কমানোর চেষ্টা করছি। ডায়েটেও ভিন্নতা এসেছে। 

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit