বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন জাতীয় পর্যায়ে দ্বিতীয়

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৯৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : উপজেলা চেয়ারম্যান হিসেবে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক ফোন দিয়ে এ্যাড. এজাজ আহমেদ মামুনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ এবং খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

দৌলতপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁকে বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।উল্লেখ্য. দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে। এ্যাড. এজাজ আহমেদ মামুন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit