বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ঘটা করে পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকজন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে শ্বশুরবাড়ির লোকজন ঘটা করে তাদের পুত্রবধূকে বিয়ে দিলেন আরেক পাত্রের কাছে।

বৃহস্পতিবার আসানসোলের ঘাঁঘর বুড়ি চণ্ডী মাতার মন্দিরে এ বিয়ের আয়োজন করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

সাত বছর আগে এক দুর্ঘটনায় রিম্পি চট্টোপাধ্যায় নামে ওই গৃহবধূ হারিয়েছিলেন স্বামীকে। ২০১৬ সালে আসানসোলের হরিপুরের কেন্দা এলাকার বাসিন্দা স্বপন চট্টোপাধ্যায়ের ছোট ছেলে ধীরাজ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের বাসিন্দা রিম্পির।

ওই বছরই সড়কে একটি দুর্ঘটনায় মারা যান ধীরাজ (৩৩)। স্বামী মারা যাওয়ার পর থেকে রিম্পি শ্বশুরবাড়িতেই ছিলেন।

তারা রিম্পিকে মেয়ের মতোই ভালোবাসেন। রিম্পিও কখনও সে বাড়ি ছেড়ে চলে যেতেও চাননি। নিজের মতো করে তিনি শ্বশুরবাড়ির লোকেদের আপন করে নেন।

সেই ঘটনার প্রায় ৭ বছর পর চট্টোপাধ্যায় পরিবার রিম্পির বিয়ের আয়োজন করেন। পাত্রের বাড়ি আসানসোলের কাঁখয়া গ্রামে। সেখানকার বাসিন্দা রঘুনাথ রায়ের সঙ্গে সম্বন্ধ পাকা করা হয়। রঘুনাথের সঙ্গেই সাতাশ বছরের রিম্পির বিয়ে দিল চট্টোপাধ্যায় পরিবার।

পাত্রের কাকা কেশব রায় বলেন, মেয়েটির স্বামী মারা গিয়েছে। তার বাকি জীবনটা যাতে হতাশায় না কাটে তাই আমরা এই বিয়েতে রাজি হয়ে যাই। আমার ভাইপোর সঙ্গে বিয়ে স্থির করি। বৃহস্পতিবার মন্দিরে ধুমধাম করে তাদের বিয়ে দিলাম।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/সকাল ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit