রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

হিন্দি ছবি না এনে আমাকে তৈরি করুন: জায়েদ খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয় প্রথম থেকে ঘোর বিরোধিতা করে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। এমনকি এর আগে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছিলেন তিনি। দুই বছর আগে শিল্পী সমিতির সেক্রেটারি থাকাকালীন জায়েদ কমিটির সবাইকে ডেকে হিন্দি ছবির পক্ষে না যেতে মতামত দিয়েছিলেন।

সম্প্রতি এফডিসির সব সংগঠন মতামত দিয়েছে— শর্ত মেনে বাংলাদেশে হিন্দি ছবি আনতে পারবে। সেই মতামত মৌখিকভাবে আমলে নিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে জায়েদ খান এখনো তার জায়গায় অনড়। তিনি বলেন, তিনি এ দেশে হিন্দি ছবি  আনার বিপক্ষে। তার কথা— হিন্দি ছবি না এনে আমাকে উপযুক্তভাবে তৈরি করুন।

বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র প্রদান অনুষ্ঠানের মঞ্চে একা পারফরম করবেন জায়েদ। অনুষ্ঠানটি সফল করতে আয়োজক কমিটিতে আছেন জায়েদ খান।

বুধবার মহড়ায় অংশ নিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জায়েদ খান হাজির হয়েছিলেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সমিতির চেয়ারের আগে শিল্পী হিসেবে আমার অনেক অর্জন। সেই কারণে জাতীয়ভাবে আয়োজিত এমন কমিটিতে থাকতে পারছি।

বাংলাদেশে হিন্দি ছবির মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে। সবসময় চাইব হিন্দি ছবি যাতে না আসে।

জায়েদ বলেন, গত ১৬ দিন আগে মুম্বাই গিয়েছিলাম। সেখানে কয়েক দিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতিচর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হয়, সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাকে তৈরি করুন।

জায়েদের ভাষ্য— শতকোটি ব্যয়ে নির্মিত হিন্দি ছবি বাংলাদেশে এলে এ দেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে। 

তিনি বলেন, পাঠান এলে ‘ওরা সাতজন’ নামে যে সিনেমাটি রিলিজ হলো সেটির অবস্থা কী হতো? কোনো হল পেত? আর আমাদের দেশে হল নামে যেসব গোডাউন আছে, সেগুলো ঠিক করে ভালো পরিবেশ তৈরি করে দিন— দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে। এক পাঠান নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। শেহজাদা, সেলফি— সব ফ্লপ গেছে।

কোন উদ্দেশ্যে মুম্বাই গিয়েছিলেন? জানতে চাইলে মুচকি হেসে জায়েদ খান বলেন, সেটি শিগগির জানা যাবে। কদিন পর আবার যাব। তবে গিয়ে অনেক কেনাকাটা করেছি। যতদিন সংসার না করছি আমি ইয়াং। ব্যাচেলর থাকলে সংসার সামলাতে হয়। তাই নিজেকে ফ্যাশন সচেতনভাবে তুলে ধরি। তা ছাড়া সংসার করার জন্য মানসিক প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতিটা আমার আসলে হয়নি। কবে মানসিকভাবে প্রস্তুত হবে, সেটি সময় বলে দেবে।

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit