রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

জেল থেকেই জ্যাকুলিনকে সুকেশের চিঠি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : বেশ অনেক দিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এদিকে ২০০ কোটি রুপি তছরুপের অভিযোগে জ্যাকুলিনের প্রেমিক সুকেশ চন্দ্রশেখর বর্তমানে তিহার জেলে। 

সোমবার তিহার জেল থেকেই প্রেমিকা জ্যাকুলিনকে একটি প্রেমপত্র লিখেছেন সুকেশ। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

একসময় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। অর্থ তছরুপ মামলায় সুকেশের নাম জড়ানোর পর জেরার মুখে পড়ে উল্টো সুর ধরেছিলেন জ্যাকুলিন। তখন অকপটে বলেছিলেন, সুকেশ তার জীবনকে নরকে পরিণত করেছেন।

এদিকে জেলে বসেই জ্যাকুলিনকে সুকেশ প্রতিশ্রুতি দিলেন, তার জীবনের সব হারানো রঙ আবারও ফিরিয়ে দেবেন। ফিকে রঙগুলো ১০০ গুণ বাড়িয়ে দেবেন! হোলি উপলক্ষ্যে প্রিয়তমার উদ্দেশে লেখা চিঠিতে এমনটিই জানান সুকেশ।

দোল উৎসবে লম্বা চিঠিতে জ্যাকুলিনকে ‘বেবি গার্ল’ বলে সম্বোধন করেন সুকেশ। প্রেমিকার উদ্দেশে লেখেন— আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটিকে দোলের শুভেচ্ছা জানাতেই এ চিঠি বলেও জানান সুকেশ। জ্যাকুলিনকে রাজকুমারী সম্বোধন করে সুকেশ তাকে সব সময় হাসিখুশি থাকতে বলেন। আর শেষে লেখেন— খুব ভালোবাসি। মিস করছি।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit