বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

কোনো সম্পর্কই স্থায়ী হয়নি স্বস্তিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রিতে যেমনি জনপ্রিয়, তেমনি বিতর্কিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট, সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। পর্দায় ‘সাহসী’ অভিনেত্রী হিসেবে পরিচিত এই অভিনেত্রী ব্যক্তিজীবনেও স্পষ্টবাদী। তাই ইন্ডাস্ট্রিতে সুখ্যাতি ও কুখ্যাতি দুটিই রয়েছে তার। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, স্বস্তিকা খুব অল্প বয়সে বিয়ে করে মা হয়েছিলেন। তবে সে বিয়েও টিকেছিল অল্প সময়। বিয়ের মাত্র দুই বছর পরই মেয়েকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন তিনি। এর পর আর বিয়ে করা হয়নি তার। 

তবে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। কলকাতার অভিনেতা পরমব্রত, জিতের সঙ্গে তার সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। দীর্ঘদিন জিতের সঙ্গে তার ঘনিষ্ঠতা থাকলেও দুজনার কেউ-ই সম্পর্কের কথা স্বীকার করেননি।

তারা প্রথম জুটি বেঁধে ‘মাস্তান’ সিনেমাতে অভিনয় করেছিলেন। আর এ সিনেমা থেকেই তাদের প্রেমের সূত্রপাত। কিন্তু সে সম্পর্ক ভেঙে যায় স্বস্তিকার সাবেক স্বামীর কারণে। এর পর আর একসঙ্গে কোনো সিনেমা করেননি জিৎ-স্বস্তিকা। 

শোনা যায়, স্বস্তিকার সাবেক স্বামী এ সম্পর্ক নিয়ে জিতকে নানান রকমের হুমকি দিয়েছিলেন। আর তাতেই প্রেম ভেঙে দিয়েছিলেন জিৎ।

এর পরই যথাক্রমে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জড়িয়েছেন স্বস্তিকা। তবে কোনো সম্পর্কই স্থায়ী হয়নি।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit