সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

যে কারণে অভিনয়ে এসেছিলেন, জানালেন রানী মুখার্জি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : রানি মূখার্জির বয়স তখন ১৮। মাসি দেবশ্রীর সদ্য প্রাক্তন বর প্রসেনজিৎ-এর নায়িকা হিসাবে অভিনয়ের জগতে পা দেন রানি। 

ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেলেছেন রানি মূখার্জি। গোটা দেশে তার পরিচিতি গড়ে ওঠে ‘কুছ কুছ হোতা হ্যায়’-(১৯৯৯) এর সুবাদে। 

টিনার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন এই বঙ্গ তনয়া। তবে বাঙালি দর্শকের সঙ্গে রানির বন্ধন আরও খানিকটা পুরোনো। ১৯৯৬ সালে ‘বিয়ের ফুল’ ছবির মাধ্যমে রূপালি সফর শুরু রানির। তার প্রথম হিন্দি ছবি ছিল ‘রাজা কি আয়েগি বারাত’। ফিল্মি পরিবারেই জন্ম রানির। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে বড় হলেও অভিনেত্রী হওয়ার শখ বা স্বপ্ন কোনোটাই তার ছিল না। 

খুব শীঘ্রই ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নিয়ে পর্দায় ফিরছেন রানি। প্রায় দু-বছর পর আবারও পর্দায় ফিরছেন তিনি। ‘বান্টি অর বাবলি ২’-এর ব্যর্থতা পিছনে ফেলে সামনে তাকাতে চান রানি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে ফুটে উঠবে একটা গোটা দেশের বিরুদ্ধে এক মায়ের লড়াই। সন্তানদের যথাযথ দেখাশোনা করেন না দেবিকা (রানি), এই অজুহাতে তার দুই সন্তানকে কেড়ে নেবে নরওয়ে প্রশাসন। 

তবে মাতৃত্ব প্রসঙ্গে কথা উঠতেই রানি তার অভিনয় জগতে আসার গল্প শুনিয়েছেন। তিনি জানান, অল্প বয়সে মায়ের দৌলতেই অভিনয়ের জগতে আসেন তিনি। রানি পরে বুঝতে পারেন তার পরিবারের আর্থিক পরিস্থিতি ভালো নয়, কাজ করে তিনি সেই পরিস্থিতিকে খানিকটা হলেও পালটাতে পারবেন। 

এক সাক্ষাৎকারে রানি বলেন, যখন আমি বড় হচ্ছি, আমার কাছে একটা অফার আসে। আমার মা খুব শান্তভাবে বলেছিল, চেষ্টা কর যদি না চলে তাহলে আবার পড়াশোনায় মন দেবে। আমি সেইসময় বুঝতে পারিনি, আমার পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ ছিল, আর্থিক সহায়তার দরকার ছিল। কিন্তু সেইসময় আমার মাথায় আসেনি ব্যাপারটা। কারণ কোনো বাচ্চাই ভাবে না তার বাবা-মা ভালো নেই। 

তিনি বলেন, আমাকে আর আমার ভাইকে খুব স্বচ্ছন্দে বড় করেছেন বাবা-মা। আমি সত্যি গর্বিত সেইদিন মা আমাকে রাজি করিয়েছিল অভিনয়ের জগতে আসতে, কারণ আজ আমি নিজের পেশাকে ভালোবাসি’। ছেলেবেলা থেকে বড় হয়ে আইনজীবী বা অন্দরসজ্জা শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন রানি। 

রানির বাবা রাম মূখার্জি বেশ কিছু হিন্দি ও বাংলা ছবি পরিচালনা করেছেন। ‘হাম হিন্দুস্তানি’, ‘লিডার’-এর মতো বলিউড ছবির পরিচালক তিনি। রানির ডেবিউ ছবি ‘বিয়ের ফুল’ও তৈরি হয়েছিল তার বাবার পরিচালনায়। 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit