বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু (স্থানীয় যানবাহন) চাপা পড়ে সুজন হালদার (৩৩) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় চালক রফিকুল ইসলাম (৪১) ও যাত্রী আতিয়ার রহমান (৪৫) মারাত্মক আহত হয়েছে। বর্তমানে আহতরা যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (৮ মার্চ) উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা বাজারের কাশেম আলীর চাতালের সামনে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত সুজন হালদার পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নস্তি গ্রামের অবনিশ হালদারের ছেলে।আহত আতিয়ার রহমান ও রফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে তারা নিজ গ্রাম থেকে আলমসাধু যোগে মাছ বোঝাই করে বিক্রির জন্য চৌগাছা মাছ বাজারে আসছিলেন। চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা বাজারের কাশেম আলীর ধানের চাতাল মোড়ে পৌঁছালে তাদের আলমসাধুটির এক্সেল ভেঙে উল্টেসড়কের নিজে পড়ে যায়। এতে গাড়ির চালক রফিকুল ইসলাম যাত্রী সুজন হালদার ও আতিয়ার রহমান গাড়ির নিচে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাদরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুজন হালদারকে মৃত ঘোষণা করেন।

এ সময় গাড়িচালক রফিকুল ইসলাম ও আতিয়ার রহমানের অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।উপজেলা মডেল সরকারি হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমরান হোসেন জানান, হাসপাতালে আনার আগেই সুজনের মৃত্যু হয়। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোরে রেফার করা হয়েছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যাতা নিশ্চিত করেছেন।রহিম

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit