বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

মনিরামপুরে আশ্রায়ন প্রকল্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রি বিতরন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৯৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের গোবিন্দপুর আশ্রায়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের মাঝে বিভিন্ন ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমস্ত্রী স্বপন ভট্টাচার্য্য আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থদের সান্তনা দিয়ে সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে দুইবান ঢেউটিন, ২৫ হাজার টাকা এবং একটি করে পাকা ঘর নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতী ব্যক্ত করেন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, জেলা পরিষদ সদস্য তাসরিন সুলতানা শোভা, থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, খানপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে অনুরুপভাবে উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি এ সময় ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের মাঝে নগদ অর্থ, চাল, ডাল, চিনি, তেল, লবনসহ বিভিন্ন সামগ্রি বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মিজানুর রহমান, আবদুল হাই, শরিফুল ইসলাম, যুবদল নেতা আইয়ুব আলী প্রমুখ। বিকেলে পরিদর্শন শেষে যশোর জেলা মিহলা দলের সহসভাপতি মেরী ইকবাল ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন জেলা মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক লুৎফুন্নাহার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

অপরদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য যশোর সিটিপ্রøাজার চেয়ারম্যান এসএম ইয়াকুব আলী অনুরূপভাবে ক্ষতিগ্রস্থ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষে নগদ অর্থ, চাল, ডাল, তেল, পেয়াজসহ বিভিন্ন সামগ্রি বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আহাদুল করিম প্রমুখ।উল্লেখ্য গত সোমবার সন্ধ্যার দিকে বৈদ্যুতিক শর্ট শার্কিটের মাধ্যমে গোবিন্দপুর আশ্রয়ন প্রকেল্প ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে ফিরোজা বেগমের ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। একে একে ১০ টি ঘর পুড়ে ভস্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে পুড়ে সব শেষ হয়ে যায়। মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে ১০ টি ঘর পুড়ে যায়।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit