মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘বাংলাদেশে অবহেলিত, ভারতে জন্ম হলে বলিউডে কাজ করতেন দীঘি’

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন বলেছেন, বাংলাদেশে জন্ম নেওয়ায় পিছিয়ে আছেন অভিনেত্রী দীঘি। তার জন্ম ভারতে হলে বা বলিউডের স্টারকিড হলে বলিউডে করণ জোহরের মতো নির্মাতার ছবিতে কাজ করতেন।

অভিনেত্রী ফারিয়া শাহরিন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগতা থেকে শোবিজে এসেছেন। সম্প্রতি শেষ হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের অন্তরা চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় তিনি। 

সোমবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারিয়া। 

সেখানে ফারিয়া বলেন, ‘আমরা হয়তো অনেকেই জানি না দীঘির মা-বাবা দুজনই সিনেমার তারকা। তার মা (অভিনেত্রী দোয়েল) একসময় সিনেমার নায়িকা ছিলেন। কিন্তু তিনি এখন নেই (মৃত্যু)। একজন মা যে একটা মেয়ের বেড়ে ওঠায় কতটা প্রয়োজনীয়, সেটি আমরা সবাই জানি। বাবারাও করেন কিন্তু মায়ের মতো দিকনির্দেশনা কেউ করতে পারেন না। মা তো মা-ই।’

ফারিয়া বলেন, ‘সঠিক দিকনির্দেশনার অভাবে দীঘি নিজেই যা পেরেছে, যতটুকু পেরেছে করেছে বা করে। তার ময়না পাখির বিজ্ঞাপনচিত্রটি সেরা। সে কোনো ব্যাকআপ ছাড়া নিজেই নিজেকে তৈরি করেছে। হয়তো অনেক কিছুই না বুঝে করেছে, যেটা আমাদের বা আপনাদের ভালো লাগেনি।’

অভিনয় ছাড়াও টিকটকে নিয়মিত ভিডিও প্রকাশ করেন দীঘি।  প্রায়ই এটা নিয়ে প্রশ্নের মুখে পড়েন। এ নিয়ে  দীঘির পক্ষে ফারিয়া বলেন ‘এখন টিকটক করে অনেকেই ফেম পাচ্ছে বা লাইমলাইটে আসছে। এ কারণে সেটাই বেছে নিয়েছে দীঘি। একটা সিনেমায়ও হয়তো কাজ করেছে। সেটার গল্প ও নির্মাণ সম্ভবত ভালো ছিল না। আমার ধারণা, ভালো পরিচালক দীঘিকে সুযোগ দিলে সে ভালো করবে।’

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit