রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সাকিবের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার (৬ মার্চ) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩.১ ওভার মোকাবিলায় ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২১০ রান। ৫৫ বলে ৫০ রান করে অপরাজিত আছেন সাকিব। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম ফিফটি। তাকে সঙ্গ দিচ্ছেন আফিফ হোসেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের বিদায়ের পর দলকে পথ দেখান শান্ত ও মুশফিক জুটি। দুজনের ব্যাটে ভর করে আধিপত্যই করছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের ২৫ ওভারের তৃতীয় বলে দুই ব্যাটারের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় শান্তকে।  

রেহান আহমেদের করা বল ঠেকিয়ে অন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকেন শান্ত। কিন্তু তার দিকে লক্ষ্য না করেই রান নেয়ার জন্য নন-স্ট্রাইক পজিশন থেকে বেরিয়ে আসেন মুশফিক। তিনি ক্রিজের অর্ধেকের বেশি পার হয়ে আসলে শান্তও তার পজিশন থেকে বেরিয়ে আসেন। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ফিল্ডার জস বাটলার বল তুলে দেন রেহানের হাতে। তিনি উইকেট ভাঙলে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় শান্তকে। তাকে ৭১ বলে থামে তার ৫৩ রানের ইনিংস।

আউট হওয়ার আগ পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছিলেন শান্ত। সিরিজের দ্বিতীয় ম্যাচ বাদ দিয়ে বাকি দুই ম্যাচেই ফর্মে ছিলেন তিনি। প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৫৮ রান। এদিকে শান্ত রান আউট হয়ে ফিরে যাওয়ার দুই বল পর ফিফটি পেয়েছেন মুশফিক। ওয়ানডেতে এটি তার ৪৩তম ফিফটি। শেষ পর্যন্ত মুশফিকের ইনিংস থামে দলীয় ১৫৩ রানে। ৯৩ বলে ৬ চারের মারে ৭০ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন তিনি। এই স্পিনারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ৯ বলে ৮ রান করা মাহমুদউল্লাহ রিয়াদও। আগের দুই ওয়ানডেতে হেরে সিরিজ খোয়ানো বাংলাদেশের লক্ষ্য তৃতীয় ওয়ানডেতে জয় তুলে হোয়াইটওয়াশ এড়ানো।

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit