বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

যশকে প্রতিশোধের হুমকি নুসরাতের!

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : টলিউড তারকা নুসরাত জাহান কলকাতা শহর ছেড়েছেন বেশ ক’দিন হল। আপাতত তিনি রয়েছেন উদয়পুরে। সঙ্গী স্বামী যশ দাশগুপ্ত। উদয়পুরের ‘সাওল ফেস্টিভ্যাল’-এ প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন তারা। কখনও সুফি গানে মজেছেন, কখনও আবার গালিচার উপর একান্ত মুহূর্তে ধরা দিচ্ছেন। এক কথায়, প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন তারা। তবে উদয়পুরে গিয়ে যা করলেন স্বামী যশ, তাতে প্রতিশোধের হুমকি দিয়ে বসলেন নুসরাত।

এমনিতেই নায়িকাদের সঙ্গে ক্যামেরার বিশেষ সখ্য। সেই তালিকায় নুসরাতও রয়েছেন। জীবনের নানা খুঁটিনাটি বিভিন্ন সময় লেন্সবন্দি করে রাখতেই পছন্দ করেন। এবার উদয়পুরে ক্রপ টপ, ট্র্যাক প্যান্ট সঙ্গে রুপালি জ্যাকেট, চোখে রোদচশমা, যশের হাতে ফোনটা দিয়ে বলেন ক’টা ছবি তুলে দিতে। স্ত্রীর কথা ফেলতে পারেননি যশ। ছবি তুলেছেন একের পর এক। তবে নুসরাতের নয়, নিজের! তা দেখেই স্তম্ভিত অভিনেত্রী। মিছে রাগ দেখিয়ে নুসরাত বলেন, “এই যে হিরো, আমার প্রতিশোধের জন্য তৈরি থেকো।” তারকা দম্পতির এমন খুনসুটি দেখে মন্তব্য করেন মিমি। হাসি চাপতে পারছেন না যে, জানালেন মন্তব্য বাক্সে।

একই অনুষ্ঠানে রয়েছেন মিমি চক্রবর্তীও। একই জায়াগায় একই অনুষ্ঠানে উপস্থিত থেকেও একসঙ্গে ছবি তোলেননি, কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করেননি। তা দেখে খানিকটা অবাক তাদের অনুরাগীরা। এর পিছনে কি কোনও বিশেষ কারণ রয়েছে, না কি এক সময় তাদের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল, সেই বরফ এখনও গলেনি, চলছে এসব নিয়ে জল্পনা।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit