মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রায় কোটি টাকার সরকারি গাছ কর্তন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রায় কোটি টাকার সরকারি গাছ কর্তন করেছে বলে এক অভিযোগে জানা গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গত বছর চেয়ারম্যান হওয়ার তিন মাস পর থেকে উক্ত ইউপি’র মারিয়ামপুর মিশন হয়ে কলেজপাড়া পর্যন্ত, আবিরেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শে¦র রাস্তার সব গাছ প্রায় ২৫ লাখ টাকা, নারায়নপুর থেকে নুনদহ ঘাট পর্যন্ত, মারপাড়া গুচ্ছগ্রামের রাস্তার গাছ প্রায় ৩০ লাখ টাকা, আফছারাবাদ কলোনীর রাস্তার গাছ, কাচারীর কবিরের বাড়ী হয়ে হাইওয়ে রাস্তার গাছ ৮ লাখ টাকা, রাণীগঞ্জ থেকে আবিরেরপাড়া রাস্তার গাছ, রানীগঞ্জ থেকে শীধলগ্রাম পর্যন্ত রাস্তার গাছ প্রায় ৩০ লাখ টাকা মুল্যের সরকারি রাস্তার গাছ কোন সরকারি নিয়ম কানুন ছাড়াই উক্ত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বিক্রি করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি আমাদের প্রতিনিধিকে জানান যে, আমি কিছুই জানিনা। পরে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশার সঙ্গে কথা বললে তিনিও একই কথা বলেন। অপর দিকে এলাকার সাধারন মানুষ জানান, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন কোটি টাকা মুল্যের গাছ দিনের বেলায় কেটে নিয়ে গেলেও রতি মহারতিরা কিছুই জানেন না। ঘোড়াঘাট যেভাবে সরকারি গাছ নিধন শুরু হয়েছে, তাতে ১/২ বছরের মধ্যে কোন সরকারি গাছ থাকবে না এবং এলাকা মরুভূমিতে পরিনত হবে বলে ধারনা করা হচ্ছে। দেখার কেউ নেই।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit