সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম

প্রয়াত মেয়ের প্রতি বাবার ভালোবাসা ‘কিছু থাকে মনের খাঁচায়’

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৫৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আহির ভৈরবী। সম্ভাবনাময়ী সঙ্গীত শিল্পী। ওই তরুণী অকালেই ছেড়ে চলে যান পরপারে। বাবার পক্ষে এমন ভার বহন করা ছিলো কষ্টসাধ্য। মেয়ের প্রতি বাবার ভালোবাসা থেকে গাইনি বিশেষজ্ঞ ডা. রঞ্জিত বিশ্বাস লিখেছেন ‘কিছু থাকে মনের খাঁচায়’। কাব্যগ্রন্থের প্রতিটি প্যারায় বাবা তুলে ধরেছেন মেয়েকে।সম্প্রতি একুশে বই মেলায় ‘অন্বয় প্রকাশনী’ থেকে প্রকাশ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক কবি রঞ্জিত বিশ্বাস এর কাব্যগ্রন্থ ‘কিছু থাকে মনের খাঁচায়’।

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের কনফারেন্স রুমে কাব্যগ্রন্থটির মোড়ক উম্মোচন করেন কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সুপার ইন্টেন্ডেট ডা. মমতাজুল হক সভাপতিত্বে ও ডা. মইনুদ্দিন হক তুষারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবু সুফিয়ান, ডা. নাছিমা আক্তার, ডা. খোকন চন্দ্র দেবনাথ, ডা. তৌহিদ আহমেদ, ডা. গোপা পাল প্রমুখ।

‘কিছু থাকে মনের খাঁচায়’ কাব্যগ্রন্থটি মূলত অকাল প্রয়াত কন্যার প্রতি বাবার ভালোবাসার কাব্যগ্রন্থ। পাঠক কাব্যগুলো থেকে বাবা-মেয়ের ভালোবাসার চিরন্তন অনুভুতিগুলোর ছোঁয়া পাবেন। এতে ‘মায়ের ভালোবাসা’ থেকে ‘জীবন শেষে’ সহ মোট ৫৫টি কাব্য স্থান পেয়েছে। এর দাম ধরা হয়েছে ২০০ টাকা।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit