বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

লাকড়ি কুড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল তরুণী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা থেকে প্রতিবন্ধী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত তাহমিনা আক্তার (১৯) উপজেলার ভাটিরটেক গ্রামের  মো.সেলিমের মেয়ে। শনিবার (৪ মার্চ) বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শনিবার দুপুরে পাশের বাড়ির নজির মাষ্টারের পুকুরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তরুণীর পরিবার জানায়, গত ৫ বছর থেকে প্রতিবন্ধী তাহমিনা মৃগী রোগে আক্রান্ত ছিল। অসুস্থ অবস্থায় মাঝে মধ্যে গিয়ে নজির মাষ্টারের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত এবং বাগানে পড়ে থাকা গাছের পাতা, লাকড়ি কুড়াতো। শনিবার লাকড়ি কুড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসলে পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পর একই দিন সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit