মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ ১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজ ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, মার্কিন বিনিয়োগ চায় তালেবান চৌগাছায় নারীদের মাঝে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান

হাতে মোবাইল ফোন থাকায় হাততালি দিতে ভুলে যাই: মেনন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : তিনি বলেন, সারাক্ষণ আমাদের হাতে মোবাইল থাকে। আর হাতে মোবাইল থাকায় আমরা হাততালি দিতেও ভুলে যাই। বুধবার (১ মার্চ) রাজধানীর মগবাজারের সিদ্ধেশ্বরী কলেজ মিলনায়তনে নবীন বরণ ও নতুন অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিদ্ধেশ্বরী কলেজে আধুনিক ও দৃষ্টিনন্দন একটি অডিটোরিয়ামের নামফলক উন্মোচনের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অডিটোরিয়ামটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাশেদ খান মেনন বলেন, ‘এইভাবে যদি আমরা নিজেদের সোশ্যাল মিডিয়া নির্ভর করে গড়ে তুলি তাহলে চতুর্থ শিল্প বিপ্লব কেন, আমাদের সাধারণ উন্নয়নের ধারাও ব্যহত হবে।’

মেনন বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম।’তিনি বলেন, ‘কলেজ জীবন নিঃসন্দেহে আনন্দের যদি আমরা তাকে উপভোগ করতে পারি। এই সময়টাই নিজেকে সঠিক পথে গড়ে তোলার। তাই এ সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। শিক্ষা জীবনের পাশাপাশি সমাজ জীবনেও ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, সাবেক সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভূঁইয়া সফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর সায়রা বেগম ও গভর্নিং বডির সদস্যরাসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ কলেজের নবীন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit