বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

পুরুষরা প্রেম করতে চায় না কেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১২৩ Time View

লাইফস্টাইল ডেস্ক : সমীক্ষায় দেখা গেছে, প্রতি ১০ জনে ৬ জন পুরুষই নিজের ইচ্ছায় সিঙ্গেল থাকতে চান, তবে কেন বেশির ভাগ পুরুষের মধ্যেই এমন মনোভাব দেখা দিচ্ছে? চলুন জেনে নেয়া যাক সমীক্ষার রিপোর্ট কী বলছে–নিউ পিউ রিসার্চ সেন্টারের সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা বলছে, ৩০ বছরের নিচে পুরুষদের মধ্যে ৬৩ শতাংশই প্রেমের সম্পর্কে জড়াতে চান না। যদিও তারা চাইলেই সম্পর্কে জড়াতে পারেন। তবে নিজের ইচ্ছাতেই তারা সম্পর্কে জড়ান না।

২০১৯ সালে প্রথম যখন এই রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, তখন সংখ্যাটি ছিল ৫১ শতাংশ। তবে পরের রিপোর্টে যে তথ্য এলো, তাতে বোঝা গেল এক ধাক্কায় সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তবে এর কারণ কী? মনোবিদ ফ্রেড ব়্যাবিনোউটজ এর কারণ হিসেবে দায়ী করছেন অনলাইনে এরোটিক সময় কাটানোকেই। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে তিনি জানান, বর্তমানে যুবকরা সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় কাটান।

তারা অতিরিক্ত পরিমাণে নীলছবিতে আকৃষ্ট। আর তাদের একা থাকার অন্যতম কারণ এটিই। এই বিশেষজ্ঞের ধারণা, নীলছবি দেখায় অভ্যস্ত হওয়ার কারণেই প্রেমের সম্পর্কে জড়ান না অনেক পুরুষই। আর কোভিড-পরবর্তী সময়ে অনেকেই একাকী সময় কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই এখনকার নিউ নরমাল লাইফেও অনেকেই স্বাভাবিক ছন্দের পরিবর্তে একা থাকতেই পছন্দ করছেন বেশি। এ ছাড়া অধিকাংশ পুরুষের মধ্যে বেড়েছে হতাশাও। সিঙ্গেল পুরুষদের মধ্যে মাত্র অর্ধেক পুরুষ সম্পর্কে জড়াতে চাইছেন কিংবা কোনো বান্ধবীর সঙ্গ চাইছেন।

তবে, তারা সম্পর্কের কোনো দায়িত্ব নিতে চাইছেন না। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই প্রজন্মের পুরুষদের মধ্যে এ বিষয়টি বেশ হতাশাজনক। শুধু পুরুষরাই নন, নারীরাও এখন সম্পর্কে জড়াতে চাইছেন না বলে জানাচ্ছে সমীক্ষা। ৩৪ শতাংশ নারী, যাদের বয়স ৩০-এর কম, তারাও সিঙ্গেল থাকতেই পছন্দ করছেন। অনেক নারীর মতে, কারো সঙ্গে রোমান্টিক ডেটে গিয়ে সময় নষ্ট করার থেকে বন্ধুদের সঙ্গে সময় কাটানোই ভালো।
সূত্র: ডেইলি মেইল।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit