সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

সাকিব পরীক্ষায় ব্যর্থ হাথুরুসিংহে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (১ মার্চ) বেলা ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচটিতে টস জিতে তামিম ইকবাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৪৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২০৯ রান।

ম্যাচটিতে মিডল অর্ডারে ব্যাটিংয়ে আসেন সাকিব। তবে হাথুরুসিংহে প্রথম মেয়াদে দায়িত্ব ছেড়ে দেয়ার পরে টপ অর্ডারে ব্যাটিং শুরু করেন সাকিব। হাথুরুর পরীক্ষায় পড়ে সাকিবকে যেতে হয়েছে পুরোনো ঠিকানায়। 

এ দিন ব্যাট হাতে মাত্র ৮ রান করেই আউট হয়েছেন তিনি। এরপরেই প্রশ্ন উঠেছে টপ অর্ডারের সফল সাকিব কেন মিডল অর্ডারে? তবে সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই বাংলাদেশের কোচ জানেন। 

ক্যারিয়ার বিশ্লেষণ করে দেখা গেছে, টপ অর্ডারেই ব্যাটিং করে সাকিব বেশি সফল হয়েছেন। ৪৫ ম্যাচ খেলে করেছেন ১ হাজার ৭৫৫ রান। গড় ৪৮। আর মিডল অর্ডারে তার গড় ৩৮ এর নিচে। ফলে উপরের পজিশনেই ভালো খেলেছেন এই অলরাউন্ডার। ২০১৯ সালের বিশ্বকাপেও টপ অর্ডারে ব্যাটিং করে ভালো করেছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে উপরের পজিশনে ব্যাটিং করে ১১ ইনিংসে ৩৭৫ রান করেছেন সাকিব। যেখানে তার ব্যাটিং গড় ৪১। ফলে মিডল অর্ডার থেকে টপেই ব্যাটিং করতে হয়তো তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবার হয়তো হাথুরুসিংহেও বিষয়টি মাথায় রাখবেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit