মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২১২ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি মো. জুবায়ের ইসলাম জুয়েলকে (২৮) দীর্ঘ ১১ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে র‌্যাব- ১৪ ময়মনসিংহ নরসিংদীর মধাবদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নেত্রকোনা সদর উপজেলার বরুনা গ্রামের রবিউল ইসলামের ছেলে।

র‌্যাব- ১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২০১০ সালের ২ জানুয়ারী নেত্রকোনা সদর উপজেলার বরুনা গ্রামের মো. জুবায়ের ইসলাম জুয়েল তারই আপন চাচাত বোন ১৬ বছরের কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। ওই সময় ভিকটিমের ডাক- চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে ধর্ষক জুবায়ের কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জুবায়ের ইসলাম জুয়েলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

গ্রেপ্তারকৃত জুবায়ের দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহ বুধবার ভোরে অভিযান চালিয়ে নরসিংদীর মধাবদী থেকে তাকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব তাকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুবায়েরকে র‌্যাব থানা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit