মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

হিলিতে অটোবাইক উল্টে চালক নিহত

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে অটোবাইকের সাথে কুকুরের ধাক্কা লেগে অটোবাইক উল্টে মিজানুর রহমান (৩২) নামের এক অটোবাইক চালক নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ডাঙ্গাপড়া সড়কের খট্টামাধবপাড়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামের বটতলী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক খট্টা গ্রামের আইনুল ইসলামের ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া জানান, অটোবাইক চালিয়ে মিজানুর রহমান ডাঙ্গাপাড়া বাজারে যাচ্ছিলো। খট্টা মাধবপাড়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামের বটতলী নামকস্থানে পৌছালে একটি কুকুরের সাথে অটোবাইকের ধাক্কা লেগে অটোবাইকটি উল্টে যায়। চালক মিজানুর অটোবাইকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit