শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

‘ফিফা দ্য বেস্টে’র মঞ্চে আলো কেড়েছেন যেসব নারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জমকালো এ আয়োজনে নারী বিভাগে ২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ওঠে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াসের হাতে। এ ছাড়া বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যারি আর্পস। আর  কোচের পুরস্কার জেতেন সারিনা ভিগমান।

নারী ফুটবলে ২৯ বছর বয়সী পুতেয়াস এক উজ্জ্বল তারার নাম। টানা দুবার ব্যালন ডি’অর জেতার পর এ স্প্যানিশ টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও নিজের দখলে নিয়েছেন। গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে ১১ গোল করে নজর কাড়েন তিনি। আসরের ফাইনালে দলের হয়ে একটি গোল করলেও ব্যর্থ হন ট্রফি জেতাতে। তবে ব্যর্থ হননি দলকে লিগ ট্রফি জেতাতে। জিতেছেন কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপা। তবে ইনজুরির কারণে গত বছর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি উইমেন’স ইউরোতে।

ইংল্যান্ডে আয়োজিত ওই আসরের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড। ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ জয়ের পর, যা গত ৫৬ বছরে দেশটির জেতা সবচেয়ে বড় শিরোপা। আসরে গোলবারের সামনে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন ২৯ বছর বয়সী ম্যারি আর্পস। ২০২২ সালের উইমেন’স ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের জয়ের নেপথ্যে ছিলেন ৫৩ বছর বয়সী ডাচ কোচ সারিনা ভিগমান।

আর তাতে তিনি জায়গা করে নেন বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায়। যেখানে তিনি ব্রাজিলের কোচ পিয়া সুনধাগে ও লিওর সোনিয়া বোমপাস্টোরকে পেছনে ফেলে সেরার পুরস্কার জেতেন। এদিকে নারী বিভাগে ফিফার বর্ষসেরা একাদশে পুতেয়াস ছাড়াও জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ান এন্ডলার, লুসি ব্রোঞ্জ, ম্যাপি লিও, ওয়েন্ডি রেনার্ড, লিয়াহ উইলিয়ামসন, লেনা ওবারডর্ফ, কেইরা ওয়ালশ, স্যাম কের, বেথ মেড ও অ্যালেক্স মর্গান।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit