শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

এক পায়ের মারসিন ‘দ্য বেস্ট’ এর মঞ্চে গড়লেন ইতিহাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেৃস্ক : সোমবার (২৮ ফেব্রুয়ারি) ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ফিফা দ্য বেস্টের গালা নাইট। সেখানেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে বছরের সেরা পুরুষ ও নারী খেলোয়াড়ের পুরস্কারসহ অন্যান্য পুরস্কার। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি সেরা খেলোয়াড় হয়ে রাঙিয়েছেন মঞ্চ। এ ছাড়াও সেরা গোলরক্ষক ও সেরা কোচের পুরস্কারও গেছে আলবিসেলেস্তেদের শোকেসে।

আর্জেন্টিনার জয়জয়কারের রাতে আলো কেড়েছেন এক অখ্যাত ফুটবলারও। বিশ্বের শীর্ষ কোনো দেশ বা ক্লাব তো দূরের কথা, এই খেলোয়াড় খেলেন না সাধারণ কোনো লিগেও। পোল্যান্ডের মারসিন ওলেখসি খেলে থাকেন এক পায়ের ফুটবলারদের লিগে। শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকলেও ফুটবলের মাঠ দাপিয়ে বেড়ান এই ফুটবলাররা। পোলিশ অ্যাম্পিউট লিগের দল ওয়ার্টা পোজনানে খেলা মারসিন গতরাতে ফিফা দ্য বেস্টের মঞ্চে গড়েছেন ইতিহাস।

প্রথম এক পায়ের ফুটবলার হিসেবে জিতেছেন ফিফা পুসকাস অ্যাওয়ার্ড। স্টাল রেজেশয়ের বিপক্ষে তার ওভারহেড কিকে করা গোলটির জন্য তিনি এই পুরস্কার জেতেন। বছরের সবচেয়ে সেরা গোলের জন্য ফিফা প্রতিবছর পুসকাস অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের মতো মহাতারকা জিতেছেন এই পুরস্কার।

No description available.
দ্য বেস্টের মঞ্চে পুসকাস অ্যাওয়ার্ড বিজয়ী মারসিন ওলেখসি। ছবি: সংগৃহীত।

 

মারসিন অবশ্য জন্মগতভাবেই এক পা নিয়ে জন্মগ্রহণ করেননি। ২০১০ সালে কর্মস্থলে দুর্ঘটনায় একটি পা হারান তিনি। তবে স্বপ্ন দেখায় বিরতি দেননি তিনি। ফুটবলের প্রতি ভালোবাসা থেকে ফিরেছেন অ্যাম্পিউট লিগে। আর এবার সেখানেই ইতিহাস গড়লেন ফুটবল মাঠের বাঘা বাঘা তারকাদের টেক্কা দিয়ে। তার ওভারহেড শটে করা গোলটি যেকোনো ফুটবলারের জন্যই স্বপ্নের গোল হিসেবে বিবেচিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit