শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ইউক্রেনের সাথে আলোচনায় রাজি রাশিয়া, তবে দখলকৃত অঞ্চলে ছাড় নয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ নিয়ে রাশিয়া তাদের অবস্থান স্পষ্ট করেছে। ক্রেমলিন বলেছে, ইউক্রেনের সাথে তারা আলোচনায় বসতে প্রস্তুত। তবে দখলকৃত অঞ্চল নিয়ে কোনো ছাড় হবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রাশিয়া কখনও ‘চার অঞ্চল’ এর নিয়ন্ত্রণ ছাড়বে না।

গত বছর ইউক্রেনের দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজঝিয়া অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে রাশিয়া। এর আগে সেখানে একটি গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে  ৮০ শতাংশের বেশি ভোট পড়ে মস্কোর সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে। যদিও ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা এই ঘটনাকে ‘কারচুপির ভোট’ বলে অভিহিত করে।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘কিছু বাস্তবতা আছে যা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ এটা বলতে তিনি দখলকৃত নতুন অঞ্চলকে বোঝান। পেসকভ বলেন, রাশিয়ার সংবিধান জীবিত আছে।এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই,  এটা নিয়ে রাশিয়া কখনও আপস করতে পারবে না। এটা গুরুত্বপূর্ণ বাস্তবতা।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরও বলেন, কিয়েভ যদি অঞ্চল ছেড়ে দেয় তাহলে রাশিয়া আলোচনায় রাজি। তবে বাস্তবতা হলো, এই চার অঞ্চলের সব জায়গায় মস্কোর নিয়ন্ত্রণ নেই। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit