সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

বিশ্বের বিভিন্ন দেশে ইউটিউব পরিষেবায় বিপর্যয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের পরিষেবা বিঘ্নিত হয়েছে।

আউটেজ ট্র্যাকিং ওয়েব সাইট ডাউন ডিটেক্টকর ডটকম জানিয়েছে, সোমবার বিভিন্ন দেশের কয়েক হাজার ব্যবহারকারী ইউটিউব ব্যবহার করতে পারেনি।

ডাউন ডিটেক্টর জানিয়েছেন, কমপক্ষে আট হাজার ব্যবহারকারী ইউটিউবের পরিষেবা গ্রহণ করতে পারছেন না, এমন তথ্য তাদের কাছে আছে। 

এরআগে জিমেইল ব্যবহারে বিঘ্ন ঘটেছে বলে অভিযোগ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা এর কয়েক হাজার ব্যবহারকারীরা। এ সময় জিমেইল সেবায় এরর আসার কথাও জানানো হয়।
 
এ বিষয়ে ডাউন ডিটেক্টরের বরাতে ব্রিটেনের সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ৮ মিনিট নাগাদ জিমেইল ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়ার অভিযোগ করেন।

প্রাথমিক সমস্যায় পড়ার কারণ জানা না গেলেও অন্তত সাড়ে ৭ হাজার অভিযোগ পাওয়া গেছে বলেও সংবাদে বলা হয়েছে। এর মধ্যে অন্তত ৮৬ শতাংশ অভিযোগ এসেছে সার্ভার কানেকশনে জটিলতা সংক্রান্ত। ১০ শতাংশ অভিযোগ এসেছে লগ-ইন করতে না পারা সংক্রান্ত। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit