শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

আকাশে ড্রোনসদৃশ বস্তু: সেন্ট পিটার্সবার্গের সকল ফ্লাইট বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে,পিটার্সবার্গের আকাশে অশনাক্তকৃত বস্তু দেখা গেছে। এরপর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

শহরের গভর্নর জানিয়েছেন, পুলকোভা বিমানবন্দরের সকল ফ্লাইট মঙ্গলবার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অফিশিয়াল টেলিগ্রাম বার্তায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটির গভর্নর বলেন, বেলা ৩টা পর্যন্ত সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। যদিও টেলিগ্রাম বার্তায় এই ঘটনার পেছনের কারণ জানানো হয়নি।

অন্যদিক রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, পুলকোভার ২০০ কিলোমিটারের মধ্যে সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম বাজার খবরে বলা হয়েছে, আকাশে ড্রোনসদৃশ বস্তু শনাক্ত হয়েছে। বিষয়টি তদন্তে  যুদ্ধবিমান পাঠানো হয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি। 

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit