শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

তুরস্কের ভূমিকম্প নিয়ে মার্কিন পার্লামেন্টে শোক প্রস্তাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের বিষয়ে একটি শোক প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ। 

তবে প্রস্তাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমালোচনা করা হয়েছে। দেশটিতে জাতিসংঘের ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করায় এ সমালোচনা করা হয়।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন পার্লামেন্টে সোমবার ৪১২-২ ভোটে শোক প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবে ভূমিকম্পে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়। সেই সঙ্গে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমের প্রশংসাও করা হয় প্রস্তাবে।

খবরে বলা হয়েছে, শোক প্রস্তাবের বিপক্ষে যে দুজন ভোট দিয়েছেন, তারা বিরোধী শিবির রিপাবলিকান দলের সদস্য। এদের একজন হলেন মার্জোরি টেইলর গ্রিনি এবং অপরজন হলেন থমান মেজি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী এই ভূমিকম্পে দুই দেশ মিলে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। লক্ষাধিক ভবন ধসে পড়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু এক টুইটবার্তায় বলেছেন, দেশটির ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলগুলোতে ৩০টি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছে বিশ্বের ২৮ দেশ।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে তুর্কি মিশনের সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে কমপক্ষে ১ লাখ ৩০ হাজারের বেশি তাঁবু, ১ হাজারের বেশি অস্থায়ী হাউজিং কনটেইনার, দেড় হাজারের বেশি মোবাইল টয়লেট এসে পৌঁছেছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ লাখের বেশি কম্বল, ২ লাখ ২৬ হাজারের বেশি স্লিপিং ব্যাগ, প্রায় ৮৪ হাজার বেড, ২৯ হাজারের বেশি পাওয়ার জেনারেটর, ৬ হাজার টনের বেশি কাপড়, ৩ হাজার টনের বেশি স্বাস্থ্যকর মেডিকেল সরঞ্জামাদি এবং ৬ হাজার টনের বেশি খাদ্য বিতরণ করা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit