শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

টেইলরকে সরিয়ে সর্বোচ্চ রানের চূড়ায় উইলিয়ামসন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রস টেইলরকে সরিয়ে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন কেন উইলিয়ামসন। ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের ইনিংস খেলার পথে তিনি চূড়ায় পৌঁছে যান। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়ামসনের রান এখন ৯২ ম্যাচে ৭৭৮৭।

১১২ ম্যাচে টেইলর করেছিলেন ৭৬৮৩ রান। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ব্যাট হাতে প্রথম তিন ইনিংসে দুই অঙ্কের কোটাও স্পর্শ করতে পারেননি উইলিয়ামসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ০ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৪ রান। টানা তিন ইনিংসের ব্যর্থতার পর ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ১৩২ রানের গুরুত্বপূর্ণ নক খেলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit