বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন গোলজারবাগ লেকের সৌন্দর্য্যবর্ধন ও উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সিটি মেয়র

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর ১নং ওয়ার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন গোলজারবাগ লেকের সৌন্দর্য্যবর্ধন ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় লেক খনন, সীমানাপ্রাচীর, ওয়াকওয়ে, সিড়ি, বসার বেঞ্চ সহ বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গতকাল বিকেলে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোজখবর নেন রাসিক মেয়র।

পরিদর্শনকালে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-২ তাহেরা খাতুন মিলি, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী এবিএম হাবিবুল্লাহ ডলার, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী স্থপতি গৌরব দে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit