বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কাপ্তাই হ্রদের পানিতে ভাসছিলো নিখোঁজ ব্যক্তির মরদেহ

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ভাসতে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল নয়টা সময় শহরের রিজার্ভ বাজারের মহসীন কলোনী এলাকা সংলগ্ন হ্রদের পানিতে ভাসতে থাকা এই মরদেহটি উদ্ধার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। লাশটি দেখতে পেয়ে উৎসুক মানুষের ভীড় জমে হ্রদের তীরবর্তী এলাকায়। রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে, মরদেহটি গত চারদিন আগে রিজার্ভ বাজারের আব্দুল আলী একাডেমী এলাকা থেকে নিখোঁজ হওয়া গিয়াস উদ্দিনের বলে তার স্বজনরা দাবি করছেন। তারা মরদেহটি দেখেই সনাক্ত করে পরিচয় নিশ্চিত করেছেন। মৃ’তের নাম মুহাম্মদ গিয়াস উদ্দিন, বয়স আনুমানিক ৪০।

তিনি রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমী এলাকার বাসিন্দা। মানসিক ভারসাম্যহীন থাকার কারণে গত চারদিন তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের পরপরই কোতয়ালী থানা নিঁেখাজ ডায়েরি করা হয়েছিলো বলে স্বজনরা জানিয়েছে।সকালে শহরের মহসিন কলোনী এলাকায় পানিতে উপুড় অবস্থায় একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এর কিছু সময় পর মৃ’তের আত্মীয়-স্বজন এসে পরিচয় শনাক্ত করেন।

কোতয়ালী থানার এসআই ক্য হলা সিং জানিয়েছেন, আমরা খবর পেয়ে মরদেহটি হ্রদ থেকে উদ্ধার করেছি। পরিবারের লোকজন নিশ্চিত করেছেন, তিনি নিখোঁজ ব্যক্তি গিয়াস উদ্দিন। এই ব্যাপারে পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।মহসিন কলোনী বাসিন্দা আব্দুল মান্নান জানিয়েছেন, সকাল সাড়ে আটটার সময় প্রতিবেশিদের শোর চিৎকারের মাধ্যমে জানতে পেরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখছি। সেটি কার বা কোত্থেকে এসেছে এটা জানি না। তিনি জানান, মরদেহটি উপুড় হয়ে পানিতে ভাসতে থাকে।

 

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit