শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সাকিব-তামিমের কারণেই দলে গ্রুপিং, বলছেন পাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুইজন ভালো বন্ধু, দেশের ক্রিকেট পাড়ায় এমন সুখ্যাতিই ছিল। কিন্তু তাদের সেই সম্পর্কে ফাটল ধরেছে। বন্ধু থেকে দুজনে হয়ে গেছেন শত্রু। যে কারণে জাতীয় দলে গ্রুপিংও নাকি হচ্ছে। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ড্রেসিংরুপের পরিবেশ স্বাস্থ্যকর নয়। দুজনের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু এটা বেশ কঠিন। আমরা চাই না তাদের মধ্যে দুরত্ব কিংবা সমস্যা মাঠে কোনো প্রভাব ফেলুক। যদিও তারা নিশ্চয়তা দিয়েছে এমন কিছু হবে না।

বিসিবি সভাপতি আরও বলেন, মাঠে তাদের মধ্যে কথা হওয়াটা জরুরি। ড্রেসিংরুমের আবহটা খুব বাজে। এই সিরিজ থেকে আমি পরিবর্তন চাই, অন্তত ড্রেসিংরুমে। বাইরে তারা কি করবে সেটা আমার দেখার বিষয় না।

নাজমুল হাসান আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং। আমি সবসময় এই ব্যাপারটা ভয় পাই। বিশ্বকাপে আমি টিম হোটেলে না থেকেও গ্রুপিং দেখেছি এবং জেনেছি। সঙ্গে অবাক হয়েছি। ভালো ভবিষ্যতের জন্য এটা বন্ধ করতেই হবে।

অথচ তিন বছর আগে বটবৃক্ষের মতো দলের ওপর ছায়া হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। বাদ পড়তেই অন্তর্কোন্দলে মেতেছে বাকিরা।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit