বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

অবসরের আভাস দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা ও দলটির সাবেক সভাপতি সোনিয়া গান্ধী রাজনীতি থেকে অবসরে যাওয়ার আভাস দিলেন। দলটির ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে শনিবার দেওয়া ভাষণে সোনিয়া বলেছেন, ‘ভারত জোড়ো যাত্রা দিয়েই আমার ইনিংস শেষ হতে পারে।’

এসময় সম্প্রতি রাহুল গান্ধীর করা ‘ভারত জোড়ো পদযাত্রাকে’ কংগ্রেসের জন্য একটি টার্নিং পয়েন্ট বলেও আখ্যা দেন সোনিয়া। এই ভাষণে সোনিয়া বলেছেন, ‘২০০৪ ও ২০০৯ সালে মনমোহন সিংয়ের নেতৃত্বে আমাদের জয়, আমাকে সন্তুষ্ট করেছিল। তবে ভারত জোড়ো যাত্রা দিয়েই আমার অধ্যায় শেষ হতে পারে। এটা কংগ্রেসের জন্য একটা টার্নিং পয়েন্ট।’

ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের সম্মেলনে সারা দেশ থেকে আসা ১৫ হাজার প্রতিনিধির সামনে দেওয়া এই ভাষণে সোনিয়া আরও দাবি করেছেন, রাহুলের এই পদযাত্রা প্রমাণ করেছে যে দেশটির মানুষ সম্প্রীতি, সহিষ্ণুতা ও সমতা চায়।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit