রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুরতে গেলেই নগদ অর্থ দেবে যে দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনার পর থেকে মানুষের মধ্যে ভ্রমণের নেশা আরও বেড়ে গিয়েছে। বিদেশ ভ্রমণেও এখন করোনার কোনো বিধি নিষেধ মানতে হচ্ছে না। মানুষের মধ্যে ভ্রমণের প্রবণতাও এখন বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাতেও তাইওয়ানের পর্যটনে শিল্পে খুব একটা লাভ হচ্ছে না। তাই আন্তর্জাতিক পর্যটকদের নজর কাড়তে নতুন নীতি চালু করল দেশটি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান সিদ্ধান্ত নিয়েছে যেসব বিদেশি পর্যটক ঘুরতে আসবেন তাদের প্রত্যেককে ৫ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে, বাংলাদেশি অর্থে যা প্রায় ১৮ হাজার টাকার সমান। এছাড়া প্রায় ৯০ হাজার টুরিস্ট গ্রুপকে নগদ ২০ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাইওয়ানের প্রধানমন্ত্রী চেন চিয়েন-জেন জানিয়েছেন, তারা প্রত্যাশা করছেন, ২০২৩ সালে তাইওয়ানে আসবেন ৬০ লাখ পর্যটক। এছাড়া তাদের লক্ষ্য ২০২৫ সালে ১ কোটি পর্যটককে নিয়ে আসা। এর অংশ হিসেবেই এই অর্থ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) তাইওয়ানের পরিবহনমন্ত্রী ওয়াং কুও-সাই জানান, এই নগদ অর্থ ডিজিটাল মাধ্যমে দেয়া হবে। পর্যটকরা এ অর্থ দিয়ে তাইওয়ানের ভেতর হোটেল ভাড়া দেয়া থেকে শুরু করে সবই করতে পারবেন। তবে কবে থেকে পর্যটকদের নগদ অর্থ দেয়া হবে অথবা কীভাবে অর্থ পাওয়ার আবেদন করতে হবে, তাইওয়ানের সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি।

তাইওয়ান পর্যটন ব্যুরোর দেয়া হিসাব অনুযায়ী, ২০২২ সালে ৯ লাখের কম পর্যটক তাইওয়ান ভ্রমণ করেন। বেশির ভাগ পর্যটক ছিলেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের। তবে ২০১৯ সালে তাইওয়ানে ভ্রমণ করেছেন ১ কোটি ১৮ লাখ পর্যটক, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit