শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র দশম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে দশম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষ্যে এই ঘোষণা দেওয়া হয়। ইইউ কর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নতুন নিষেধাজ্ঞার আওতায় রুশ বাণিজ্য সীমিত করার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার অর্থনৈতিক কার্যক্রম সীমিত করতে নতুন প্যাকে ঘোষণা করে ইইউ। প্রযুক্তিগত পণ্য ও অস্ত্র তৈরির খুচরা যন্ত্রাংশও রাশিয়ায় রপ্তানি সীমিত করা হয়।

ইইউর বিবৃতিতে বলা হয়েছে, ‘এই নিষেধাজ্ঞা ইউক্রেনকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে।’ ‘ইইউ সবসময় ইউক্রেন ও দেশটির মানুষের পাশে আছে। যতদিন লাগে আমরা ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখব।’

ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞায় আরও কয়েকটি রুশ ব্যাংক ও বেশ কয়েকজন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাশিয়া ও  ইইউর মধ্যে ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য হ্রাস করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 


সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit