রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

দুর্গাপুরে নারী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : অন্যান্য খেলাধুলার পাশাপাশি ফুটবলে নারীদের এগিয়ে নিতে বে-সরকারি উন্নয়ন সংস্থা বাংলা হোপ অত্র এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারা অব্যাহত রাখতে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আলোকে স্থানীয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নারী খেলোয়ারদের নিয়ে শুক্রবার বিকেলে এক নারী ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় বামুনপাড়া পৌর খেলার মাঠে জেলা ক্রীড়া অফিসার আল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মসনাপাড়া সেবেন্থ-ডে এ্যাডভেন্টিষ্ট সেমিনারী স্কুলের প্রিন্সিপাল গ্লীন দাংগ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, বাংলা হোপ এর উপজেলা সমন্বয়কারী মেজর বিশ্বাস, কোচ বনু তজু, জুম্মান ঢালী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন, দুর্গাপুরের নারী ফুটবলারদের এ খেলা উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত। দুর্গাপুরের পুলিশ প্রশাসন এই ফুটবলারদের পাশে সবসময় থাকবে। সামনে নানা ধরনের জাতীয় পর্যায়ের খেলা আসছে। তোমাদের ভালো অংশগ্রহনই দুর্গাপুরকে সারা দেশে চিনতে পারবে। তোমরা আমাদের সম্পদ, আমরা তোমাদের উজ্জল ভবিষ্যৎ কমনা করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit