শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ইউক্রেনের অস্তিত্ব রক্ষার ভার সেনাবাহিনীকে দিলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে টিকিয়ে রাখার দায়িত্ব সেনাবাহিনীর। ইউক্রেন যুদ্ধের এক বছর উপলক্ষ্যে সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের।  

সেনাদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক মিনিট এবং প্রত্যেক ঘণ্টায় ইউক্রেন আপনাদের ওপর নির্ভরশীল। আপনারাই ইউক্রেনের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এবং আগামীতেও রাখবেন। 

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অবিরত লড়াই করে গেছেন ইউক্রেনের সেনারা। এর মধ্যে অনেক সেনা হতাহত হয়েছেন। বাখমুতসহ অনেক শহরে রুশ সেনাদের বিরুদ্ধে তুমুল লড়াই করছে সেনাবাহিনী। 

এর আগে জেলেনস্কি দাবি করেন, ২০২৩ হবে ইউক্রেনের জন্য বিজয়ের বছর। এ বছর ইউক্রেনের কোনো পরাজয় ঘটবে না।

ইউক্রেন যুদ্ধের এক বছর উপলক্ষ্যে এক টুইটবার্তায় তিনি লিখেছেন, যুদ্ধের গত এক বছর ছিল দুঃখ ও বেদনায় ভরা, আর আগামী এক বছর হবে হাসি আর আনন্দে পূর্ণ। আমরাই জিতব।  
 

 

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit