বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

চৌগাছায় সাংস্কৃতিক জোটের সম্মেলন

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : আগামীকাল ২৫ ফ্রেব্রুয়ারি শনিবার বিকেলে যশোরের চৌগাছায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কপোতাক্ষ সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক দেবাশীষ মিশ্র জয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলাতানা। এ সম্মেলন উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলা সভাপতি সুকুমার দাস। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলা সাধারণ স¤পাদক সানোয়ার আলম খান দুলু।

এ সম্মেলনে চৌগাছার কপোতাক্ষ সাংস্কৃতিক গোষ্ঠী, ছায়াপথ সংগীত একাডেমি, তানসেন সংগীত একাডেমি, সারেগামা সংগীত একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠী, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো), বাংলাদেশ যাত্রা শিল্পো সংস্থা, উদীয়মান সাধু সংঘ, কাশেম বাউল সংগীত একাডেমি, এসএম সুলতান চারুকারু আর্ট একাডেমিসহ চৌগাছার সকল শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেবেন। চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার বিকেল ৪টায় সম্মেলনের উদ্বোধন করা হবে। সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির আহবায়ক আনিসুর রহমান আনিস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit